আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলা রহিত (বাতিল) হবে। শুধু কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং, ছেলেমেয়ের ঘনিষ্ঠতার ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা— এ ধরনের অপরাধের ক্ষেত্রে অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিকতা বা মুক্তমনা মানুষ, ভিন্নমতের মানুষের মন্তব্যের জন্য যেসব মামলা সেগুলো ফেস বাই ফেস রহিত হবে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনও সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনও হয়রানিমূলক মামলা করেনি।
তিনি বলেন, সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনও কিছু না হয়ে যায়। কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন, বলনে না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক।
সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন। তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোন নাই। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।
ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।
Read_more
- ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
- সরকারি ৪ মেডিকেলে নতুন অধ্যক্ষ
- হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
- আদানির বকেয়া ১৭ কোটি ডলার এ মাসেই পরিশোধ করবে সরকার
- ছলচাতুরি নয়, অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: মির্জা আব্বাস
- আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
- ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- এখন জনগণের প্রত্যাশা ও করণীয়
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ
- আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা
- আইনজীবীকে মেরেও আমাদের ফাঁদে ফেলতে পারেনি: ডা. শফিকুর রহমান
- সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
- ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
- ধর্ম-বর্ণ-মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য : ড. ইউনূস
- ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি
- শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে : ফরহাদ মজহার
- সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’
- দিল্লি থেকে দূতাবাস ঢাকা অথবা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তর করুন
- অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
- হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত
- অন্য দেশ থেকে আলু-পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত
- নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস
- বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : তারেক রহমান
- শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে
- বাজার সিন্ডিকেটের কব্জায় অন্তর্বর্তী সরকারও?
- ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না
- ইউক্রেন থেকে দেশে পৌঁছাল ৫২ হাজার টন গম
- অন্তর্বর্তী সরকার উন্নত সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমছে ৩৯ হাজার কোটি টাকা
- ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- পূর্ব তিমুরে ২০০-৩০০ বাংলাদেশির বসবাস
- প্রেমিকের হাতে হাত মধুমিতার, দিলেন বিশেষ বার্তা
- আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও চাকরি
- স্কুলে ভর্তি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, ভর্তি ফি সর্বোচ্চ কত?
- সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে ৫২ জন নিহত
- নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
- আগে একদল সড়কে দুর্নীতি করত এখন করছে অন্যদল: উপদেষ্টা নাহিদ
- আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: প্রধান উপদেষ্টা
- হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে
- সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের
- কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা
- ভবিষ্যতে এলাকাভিত্তিক আর কোনো বৈষম্য থাকবে না : আসিফ মাহমুদ
- রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে: জামায়াত আমির
- দুর্বৃত্তদের হামলায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত
- ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে
- পিলখানা হত্যাকাণ্ড : নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে
- ফায়ার ফাইটাররা যখন আগুন নেভাচ্ছিল পুলিশ কেন রাস্তা বন্ধ করেনি?
- হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল
- অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে যে মূল্যায়ন অলি আহমদের
- রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ
- সেতু নয় যেন মরণফাঁদ, ১০ হাজার মানুষের দুর্ভোগ
- সরবরাহ বাড়াতে আদানির কাছে আরও বিদ্যুৎ চায় সরকার
মন্তব্য / প্রেরক
দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল
-
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন আর নেই। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে।
সাংবাদিক দিলদার হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক ইত্তেফাক ও ইংরেজি দৈনিক ডেইলি নিউ নেশন পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁর লেখনীর মাধ্যমে পাঁচবিবির আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় সমস্যা, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা এবং এলাকার নানা সম্ভাবনার চিত্র উঠে এসেছে। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে তিনি ছিলেন অমায়িক, সদালাপী ও সজ্জন মানুষ। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু এবং পৌর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেনসহ দুই প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার রাতে জানাজা শেষে নবাবগঞ্জের ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য / প্রেরক
সাংবাদিক দয়ারাম রায়ের স্ত্রী বিয়োগ
দিনাজপুর প্রতিনিধিঃ নিয়তির নির্মম পরিহাস জীব জগতের সবাই কে মৃত্যুর স্বাদ গ্রহন করিতে হইবে। জীবনের এই নির্মমতার স্বীকার কৃষক নেতা সাংবাদিক দয়ারাম রায়ের স্ত্রী গীতা রানী রায়ের। শারিরিক ভাবে অসুস্থ হলে গত ১৩/৯/২০২৬ ইং তারিখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডে জায়গা না পেয়ে চেক আপ স্পেশালিস্ট হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয় চিকিৎসা শেষে গত ২১/০৯/২০২৬ তারিখে বাসায় আনা হয়। চিকিৎসারত অবস্থায় গত ৩০ শে সেপ্টেম্বর বুধবার দুপুর ১২.৩০ মিনিটে পরলোক গমন করেন, "ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু"।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল মিলে তিনি চাকুরী করেন। শোকাহত পরিবারকে শোক ও সমবেদনা জানাতে আসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এ্যাড: মেহেরুল ইসলাম, সিপিবির জেলা সদস্য অমৃত রায়, সাংবাদিক ইউনিয়ন ২৯৩৬ এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ সহ আরো অনেক সদস্যবৃন্দ, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান লিটন, ঢাকামোড় ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, ক্ষেতমজুর নেতা ফিরোজ ভূঁইয়া, বীরগঞ্জ মডেল ক্লাব এর সভাপতি উত্তম শর্মা, সাংবাদিক বিকাশ ঘোষ,রামডুবি হাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ফরমান আলী, সাবেক চেয়ারম্যান অশোক কুমার রায়, সাংবাদিক, রাজনৈতি,সুশিল সমাজের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য / প্রেরক
বিরামপুরে যোগদানকৃত (ওসি) আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুর থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরামপুর প্রেসক্লাব এর সাংবাদিকদের বুধবার দুপুরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর থানায় ওসির কক্ষে মতবিনিময়ের সময় বিরামপুর পৌর শহর ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকদ্রব্যের বিস্তার, কিশোরদের অপরাধপ্রবণতা, জননিরাপত্তা এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার সাংবাদিক ও বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হক মানিক,সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ নূরুল হক, সহ-সভাপতি মোঃ আব্দুল কাফী,সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিপন মানিক চৌধুরী ,সাংগঠনিক, দপ্তর ও অর্থ সম্পাদক মোঃ জাহিনুর ইসলাম,প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মোঃ একলাছুর রহমান,কার্যনির্বাহী সদস্য এ.কে.এম মোরশেদ মানিক,কার্যনির্বাহী সদস্য মোঃ মাজহারুল ইসলাম তামিম।
অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে কাটলায় নগদ উদ্যোক্তাদের সচেতনতা বৈঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারে অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে নগদ উদ্যোক্তাদের নিয়ে সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩সেপ্টেম্বর দুপুরে বিরামপুর, ফুলবাড়ী, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার নগদ অনুমোদিত পরিবেশক মেসার্স জিম জারির এন্টারপ্রাইজের আয়োজনে ১৮ জন উদ্যোক্তাকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সচেতনতামূলক বক্তব্য রাখেন, বিরামপুর টেরিটোরির দায়িত্বপ্রাপ্ত অফিসার সৈয়দ গোলাম মোরশেদ সৈকত।
এ সময় উদ্যোক্তাদের অনলাইন অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে জুয়ার টাকা লেনদেনে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিচিত-অপরিচিত কাউকে সাময়িক সময়ের জন্যও উদ্যোক্তা সিম বা অ্যাপ ব্যবহারের সুযোগ না দেওয়া, অর্থের বিনিময়ে সিম ভাড়া না দেওয়া এবং চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে এলাকার বাইরে গেলেও উদ্যোক্তা সিম ও অ্যাপ অন্য কারও কাছে না রাখার বিষয়ে সতর্ক করা হয়।
কেউ এসব অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য অর্থের প্রলোভন দিলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করা হয়।
মন্তব্য / প্রেরক
গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
-
স্টাফ রিপোর্টার, কবির হোসেন শান্ত
সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
আজ রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।
তথ্য মন্ত্রণালয় সচিব মাহবুবা ফারজানা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন
তথ্যমন্ত্রী বলেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে, জনগণের স্বার্থে কী উদ্যোগ নেওয়া হচ্ছে- এসব তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।
আন্দালিভ রহমান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, তা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।
গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের অভিজ্ঞতা সরকারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করে জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক, ডায়নামিক মানুষ।’
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তিনি এ সুযোগকে মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ