অনেক দিন ধরে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি দল ও পরিবার। আওয়ামী লীগ সরকার কোনোভাবেই তাকে বিদেশে যেতে দিচ্ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পথ সুগম হয়। এই সরকারের আপত্তি না থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়ার সার্বিক প্রস্তুতি চলছিল।
চিকিৎসার জন্য খালেদা জিয়া ৮ নভেম্বর লন্ডনে যাবেন’ এমন খবরও ফলাও করে প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সবধরনের সহযোগিতার কথা। সফরের প্রস্তুতিও শুরু হয় পুরোদমে। কিন্তু হঠাৎ করে থমকে যায় তার বিদেশযাত্রার প্রস্তুতি। বিএনপিপ্রধানের বিদেশযাত্রা বিলম্ব হওয়ার খবর চাউড় হতেই শুরু হয়েছে নানা গুঞ্জন।
কারা কারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য যাবেন সেই তালিকা অনুযায়ী সবার ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকার পরও হঠাৎ কেন খালেদা জিয়ার বিদেশযাত্রা এখনই হচ্ছে না, তা নিয়ে রাজনীতির ভেতরে-বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও বিএনপির যুক্তরাজ্য শাখার নেতারা দাবি করেছেন, শারীরিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়া পিছিয়ে যাচ্ছে।
তবে রাজনৈতিক সূত্র বলছে ভিন্ন কথা। দেশে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে আলোচনার মধ্যে অন্তর্বতীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখনো দেশে ফিরেননি। এরমধ্যে বিএনপিপ্রধান দেশের বাইরে গেলে দেশে কোনো ধরনের রাজনৈতিক 'গেম' হতে পারে বলে আশঙ্কা আছে। খালেদা জিয়ার বিদেশ সফর পেছানোর জন্য এই কারণও সামনে টানছেন কেউ কেউ।
খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের ভিসা পেলেও যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছে, এমন গুঞ্জনও আছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তবে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন ঢাকা মেইলকে বলেন, '৮ তারিখ যে ম্যাডাম খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন আমরা তো এমনটা কখনো বলিনি।’ তাহলে কীভাবে ছড়ালো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা হয়তো আপনারা (সাংবাদিকরা) ছড়িয়েছেন।’
অন্যদিকে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও তার শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে ৮ নভেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে তাকে লন্ডনে নেওয়া হলেও সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে এমন মেডিকেল সেন্টার রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। দলের অন্য নেতারাও বলেছিলেন তিনি ৮ নভেম্বর লন্ডনে যাবেন।
জানা যায়, ৮ নভেম্বর খালেদা জিয়া লন্ডন যাবেন এমনটি ধরেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ঠিক করা হয়েছিল। এছাড়া তার চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়েছিল। যারা খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে রয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন। এছাড়া তিনজন নার্স। আরও যাওয়ার কথা ছিল প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা ও রূপার।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘ দিন চিকিৎসা নিতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ খবর চাউর হয়- বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা পিছিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা দেরি হবে। আগামী সপ্তাহেও হতে পারে কিংবা আরও পরে। তবে তিনি আগের চেয়ে সুস্থ আছেন। বাসায় ওনার চিকিৎসা চলবে।’
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ম্যাডাম আগামীকাল যাচ্ছেন না এটাই তো জানি। কিন্তু কবে যাবেন সে সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।'
Read_more
- জামায়াতের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা
- বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী নেতারা
- ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
- ছলচাতুরি নয়, অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: মির্জা আব্বাস
- ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- বিএনপির শোভাযাত্রা শুরু, উদ্বোধন তারেক রহমানের
- ৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব: গোলাম পরওয়ার
- ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান
- এখন জনগণের প্রত্যাশা ও করণীয়
- খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
- প্রতি কনসার্টে কত টাকা পারিশ্রমিক নেন আতিফ আসলাম
- "২১ আগস্ট গ্রেনেড হামলা" শোনা সাক্ষীর ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছিলেন : হাইকোর্ট
- ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান : রায় স্থগিত চেয়ে আবেদন
- আমিরাতে ক্ষমা পাওয়া ৭৫ বাংলাদেশির ২৪ জন দেশে ফিরছেন আজ
- তারেক রহমানের বিরুদ্ধে বাকি আরও চার মামলা
- ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবিতে হেফাজতের স্মারকলিপি
- রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মমতার বক্তব্য সঠিক পদক্ষেপ নয়
- সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
- ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
- সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক
- পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ
- বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভীর, পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা
- বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরলো ত্রিপুরার হোটেল মালিকরা
- ৭ বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান
- আ.লীগ নতুন করে সংগঠিত হচ্ছে : কর্নেল অলি
- ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি
- বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের কর্মসূচি ঘোষণা
- শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে : ফরহাদ মজহার
- বৈশ্বিক মঞ্চে ইতিহাস গড়ে কত টাকা পেল রংপুর রাইডার্স
- ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ, অপছন্দ করেন ৪১.৩ শতাংশ বাংলাদেশি
- ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন সাবেক সেনা সদস্যরা
- নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব : তারেক রহমান
- ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
- পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে
- সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’
- আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ
- ‘নরম-গরমে’ কড়া ঢাকা
- অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
- হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত
- অন্য দেশ থেকে আলু-পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ বুধবার
- শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন : দুলু
- ক্ষমা পাওয়া আরো ২৭ জন আমিরাত থেকে দেশে ফিরেছেন
- খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন: তারেক রহমান
- বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : তারেক রহমান
- বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত
- কোম্পানি বিক্রির পর কর্মীদের ২৬২ কোটি টাকা বোনাস দিলেন বাংলাদেশি
- পথে পথে বিএনপির ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল
- ভারত এখনো হাসিনার পতন মেনে নিতে পারেনি
- ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান
- এশিয়া কাপজয়ী তামিমের ফিফটি, ব্যর্থ তামিম ইকবাল
- বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে
- আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
- দেশে ফিরেছেন মির্জা ফখরুল
- বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা
- হালাল পণ্যের বাজার বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
- চাঁদা না দিয়েও ভোটার, ডিএফএ নিয়ে বাফুফের ভজকট
- জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
- কারা নির্যাতিত বিডিআর পরিবারের ৮ দাবি
- কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল
- ‘আ.লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুণ্ডচ্ছেদ, এটি গণতন্ত্র নয়’
- দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
- ‘ভারতে বসে হাসিনা বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীলনকশা করছে’
- আন্তর্জাতিক ক্রিকেটেও তবে নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?
- মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক
- শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে
- ৭ বছর পর জনসভামঞ্চে আসছেন খালেদা জিয়া
- মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন খালেদা জিয়া
- ভারতে মুসলিমরা আর সংখ্যালঘু থাকব না, সংখ্যাগুরু হব: কলকাতা মেয়র
- সংস্কার নিয়ে উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি : রিজভী
- ‘বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান’
- ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি
- বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা
- অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
- বরিশালে বিএনপির কমিটিতে আ.লীগের নেতাকর্মীরা
- এবার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
- ৫৭ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন
- যুব এশিয়া কাপজয়ীদের তামিমের মূল্যবান উপহার
- ‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’
- মোদির দাবির তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল
- ছেলেদের মতো মেয়েরাও বিজয় দিবস রাঙিয়েছে জয়ে
- বাংলাদেশ ‘ইন্টারনেট ট্রানজিট’ না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে?
- দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
- স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পদকের আবেদন
- সোনারগাঁয়ে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ংকর : দুদু
- সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত
- কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না : আমির খসরু
- কেমন আছেন খালেদা জিয়া
- শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি-যুবদলের মারামারি
- নাসার প্রধান মহাকাশচারীর বাংলাদেশ সফর সমাপ্ত
- আ.লীগ থেকে বিএনপির ছায়াতলে ডিপজল
- পূর্ব তিমুরে ২০০-৩০০ বাংলাদেশির বসবাস
- সালমান রহমানের দাড়ি কামানো নিয়ে যা বললেন ডা. জাহিদ
- ১৭ বছর ধরে বাংলাদেশ শুধু ভারতকে দিয়েই গেছে: ডা. জাহিদ
- নির্বাচনি রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
- এডিপির সঙ্গে ৬০ কোটি ডলার ঋণ চুক্তি
- বিএনপির দু’পক্ষের গোলাগুলি, আহত ৩
- ২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে : জাতীয় নাগরিক কমিটি
- অসুস্থ খালেদা জিয়া, যোগ দেবেন না সমাবেশে
- আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না : ফয়জুল করিম
- শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই : দুদু
- ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই
- অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি
- আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ : ড. হোসেন জিল্লুর
- হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে
- আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই: আলাল
- প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ
- রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
- স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বৃদ্ধির জন্য কমিটি
- গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল
- নতুন ট্রেনে ৪৪৫ টাকায় ঢাকা থেকে খুলনা ও বেনাপোল
- সাবিনাদের শিরোপা, বাফুফে নির্বাচন ছাপিয়ে লাল-সবুজের হামজা
- ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু
- বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
- কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা
- ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
- জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির
- রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্তদের রাজনীতি ছাড়ার সময় হয়েছে: সেলিম উদ্দিন
- সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ
- লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন প্রবাসী জাহেদুল
- স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
- সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের
- সচিবালয়ে কীভাবে আগুন লাগলো— আজকেই জানতে চাই
- বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যে বইছে সুবাতাস, বেড়েছে আমদানি-রপ্তানি
- সচিবালয়ে আগুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি বিএনপির
- তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
- সে ‘দূরত্ব’ আর ঘোচাতে চাইলেন না তামিম, কেন?
- কেন রাজনীতিতে এসেছিলেন, জানালেন খালেদা জিয়া
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান
- দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
- ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ
- রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ
- দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত
- ১১ দিনে এলো ৮৯৮৬ কোটি টাকার প্রবাসী আয়
- এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
হিলিতে বিএনপি'র প্রতিষ্ঠাকালিন সভাপতি মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
-
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার ডাঙ্গাপাড়া পারিবারিক কবরস্থানে এই জিয়ারত করেন তিনি।
পরে তিনি তার বাসায় গিয়ে শোকাহত পরিবারের মাঝে সান্তনা দেন এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মেহদী ইমাম, হাকিমপুর থানার ওসি বাদশা আলম, উপজেলার বিএনপি সভাপতি ফেরদৌস রহমান,সিনিয়র সহ-সভাপতি শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল সহ অনেকে।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, মরহুম আকরাম হোসেন মন্ডল তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দলের জন্য অনেক কাজ করেছেন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি অধ্যাপক ছিলেন তিনি নিজ হাতে অনেক ছাত্র-ছাত্রী তৈরি করেছেন। তাই আমাদের এখন কাজ হবে আমরা তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং নূর আলম নূরা, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালী শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অগ্রভাগে লড়াই করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে চলেছে। পাশাপাশি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর নেতৃত্ব বিগত সময়ে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে থাকা দিনাজপুর-৬ আসনের অন্তর্গত বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও কর্মকান্ড পরিচালিত হচ্ছে।"
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে ফরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপি'র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, পৌর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, মমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা যুবদল ও বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয়। ০৩ নং ধামইর ইউনিয়ন হতে শতাধিক মোটরসাইকেল বহরসহকারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীর নেতৃত্বে র্যালিতে আগত নেতাকর্মীবৃন্দকে স্বাগত জানান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ