আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন, সে তথ্য আমার কাছে আছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
স্বৈরাচারীরা বসে নেই মন্তব্য করে তিনি বলেন, তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ অবস্থানে রয়েছে। আমি ড. ইউনূসকে বলব, আর কালবিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়। চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
দুর্নীতির কথা উল্লেখ করে কর্নেল অলি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে।
এর আগে গতকাল বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় ঐক্যের প্রয়োজনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটি বৈঠক হয়।
সেখানে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কারণেই হোক না কেন, আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।
কর্নেল অলি বলেন, অভিজ্ঞতার মূল্য দিতে হবে। লেখাপড়া, বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন। অভিজ্ঞ লোকদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি ছয়বার সংসদ সদস্য ও তিনবার সফল মন্ত্রী ছিলাম। সুতরাং রাষ্ট্র পরিচালনায় কে, কোথায় কীভাবে কাজ করছে, কে ভুল করছে, তা আমাদের পক্ষে নির্ণয় করা কঠিন কাজ নয়।
তিনি আরও বলেন, আমরা মিটিংয়ে থাকি বা না থাকি। বাংলাদেশের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার, ভারতকে এটা বুঝতে হবে, আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।
এলডিপির প্রেসিডেন্ট দাবি করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনকাল ছাড়া বাকি সময়টুকু ভারতের দালাল হিসেবে কাজ করছে বাকিরা। বর্তমানে কাউকে আমরা ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না। আমার ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না, ইসলাম ধর্মের অনুসারী, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না।
ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন অপপ্রচার নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে না। এবার বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যেভাবে দুর্গাপূজা হয়েছে, তা গত ৫০ বছরেও হয়নি। মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটা বিরল ঘটনা। তাই ভারত সরকারের উচিত অনতিবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
ভারতের উচিত হবে বাংলাদেশে তাদের নতুন করে কোনো দালাল সৃষ্টি না করে দেশের মানুষের সঙ্গে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে, আমরা একে অপরকে সাহায্য করব। তবে ভারতের উচিত শত্রুতামূলক মনোভাব পরিহার করা।
Read_more
- কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগ নেতারা!
- জামায়াতের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা
- নিষিদ্ধ ছাত্রলীগ মিটিং-মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি
- বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী নেতারা
- হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার
- ছলচাতুরি নয়, অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: মির্জা আব্বাস
- বিএনপির শোভাযাত্রা শুরু, উদ্বোধন তারেক রহমানের
- খালেদা জিয়ার বিদেশ সফর পেছানো নিয়ে নানা গুঞ্জন!
- ৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব: গোলাম পরওয়ার
- ফের রিমান্ডে পলক, ইনু-মেনন কারাগারে
- ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবিতে হেফাজতের স্মারকলিপি
- সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
- শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে : ফরহাদ মজহার
- আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০
- আ.লীগ নেতার হামলায় নারীসহ আহত ৬
- সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’
- হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত
- ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
- ভারত এখনো হাসিনার পতন মেনে নিতে পারেনি
- ‘আ.লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুণ্ডচ্ছেদ, এটি গণতন্ত্র নয়’
- দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
- আ. লীগ ৭১-এর ইতিহাস পকেটেস্থ করতে চেয়েছে : সামান্তা শারমিন
- বরিশালে বিএনপির কমিটিতে আ.লীগের নেতাকর্মীরা
- স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আ.লীগ নেতাসহ আটক ৭
- শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ংকর : দুদু
- হাসিনার ৩ মাস ৫ দিন পর যেভাবে দেশ ছাড়েন কাদের
- আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক
- আ.লীগ থেকে বিএনপির ছায়াতলে ডিপজল
- আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল
- ২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে : জাতীয় নাগরিক কমিটি
- ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই
- আ. লীগ হিন্দুদের ব্যবহার করে সুবিধা নিয়েছে, বললেন পুরোহিত মিলন
- শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ
- রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্তদের রাজনীতি ছাড়ার সময় হয়েছে: সেলিম উদ্দিন
- মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- পুলিশ আসতেই পালালেন সাবেক এমপি আনোয়ারুল আবেদীন
- অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে যে মূল্যায়ন অলি আহমদের
- রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ
- অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেফতার ৭
মন্তব্য / প্রেরক
বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং নূর আলম নূরা, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালী শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অগ্রভাগে লড়াই করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে চলেছে। পাশাপাশি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর নেতৃত্ব বিগত সময়ে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে থাকা দিনাজপুর-৬ আসনের অন্তর্গত বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও কর্মকান্ড পরিচালিত হচ্ছে।"
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে ফরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপি'র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, পৌর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, মমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা যুবদল ও বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয়। ০৩ নং ধামইর ইউনিয়ন হতে শতাধিক মোটরসাইকেল বহরসহকারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীর নেতৃত্বে র্যালিতে আগত নেতাকর্মীবৃন্দকে স্বাগত জানান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
মন্তব্য / প্রেরক
দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
মন্তব্য / প্রেরক
“নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দিনাজপুরের হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মর্তূজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার ( ৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ভূইয়া স্বাক্ষরিত প্যাডে এই আদেশ দেন।
আরও উল্লেখ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
স্বাক্ষরিত পত্রে আরো উল্লেখ আছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ