রাজধানীর কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় মো. রিয়াজ গোলদার (২৫) নামের ওই দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। শনিবার (১১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মো. মেহেদী হাসান (৩৫), মো. আহমেদ শাহ ওরফে রাজা (৩৫), কাজী আনোয়ার হোসেন (৫৭) ও মো. আব্দুল লতিফ প্রত্যেকে গরু ব্যবসায়ী ও মাংস বিক্রেতা। তারা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে গাবতলী গরুর হাট থেকে ১০ লাখ ৯৭ হাজার টাকা দিয়ে ১১টি গরু কেনেন। পরে গরুগুলো তাদের পূর্ব পরিচিত রাখাল সর্দার জাকিরের কাছে দিয়ে আসেন। জাকির ওইদিন রাত ২টার দিকে হাট থেকে পিকআপযোগে রাখাল ইব্রাহিমের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে গরুগুলো পাঠানোর ব্যবস্থা করেন।
ইব্রাহিম রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদের এক ব্যবসায়ীর কাছে দুটি গরু দেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে কলাবাগান থানার মিরপুর রোডে আরেক ব্যবসায়ীর তিনটি গরু নামানোর প্রস্তুতি নিলে পেছন থেকে একটি পিকআপ সামনে এসে ব্যারিকেড দিয়ে তাদের পিকআপটি থামায়। থামানোর পর ওই পিকআপ থেকে ১০-১২ জনের একটি ডাকাতদল চাপাতি, রামদাসহ নেমে ড্রাইভার ও রাখাল ইব্রাহিমকে মেরে ফেলার ভয় দেখালে তারা ভয়ে গাড়ির চাবি রেখে রাস্তার পাশের গলির ভেতরে চলে যায়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, গলিতে গিয়ে তারা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গরু বহনকারী গাড়িটি নিয়ে ডাকাতরা পালিয়ে গেছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলার রুজু করেন।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যতম সদস্য রিয়াজ গোলদারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শাহ আলী থানা এলাকা থেকে লুণ্ঠিত পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।
তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Read_more
- জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আইজিপির
- নিষিদ্ধ ছাত্রলীগ মিটিং-মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি
- হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
- হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার
- ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক
- সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার
- পরিত্যক্ত অফিস থেকে লং রেঞ্জ রাইফেল উদ্ধার, আটক ৩
- ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আশুলিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- ৭২ ঘণ্টা নয়, জিডির ১ ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ
- ‘গত ১৫ বছরে পুলিশে ৯০ হাজার আ.লীগ পরিচয়ে নিয়োগ’
- র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির
- ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
- সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০
- বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা
- রুশ ভাষায় গভর্নরকে চিঠি, ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি
- শাহরুখকে প্রাণনাশের হুমকিদাতা গ্রেফতার
- আল্লু অর্জুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার
- পল্লবীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার
- পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
- উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির
- ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা
- গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা
- শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
- বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট
- যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যা, হাতেনাতে ধরলো জনতা
- দারুস সালাম এলাকায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার
- মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- বাবার অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে শারমীনের সঙ্গে নৃশংসতা
- তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
- কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর?
- পরিচয় গোপন করে আকাশ কেন ইরফান, বেরিয়ে এলো আরও অজানা তথ্য
- সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
- পুরান ঢাকায় পেশাদার চার ছিনতাইকারী গ্রেফতার
- বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিক আটক
- ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
- ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ
- ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক
- আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল গ্রেফতার
- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ