চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বরুমচড়া ইউনিয়ন এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল ইসলাম চৌধুরী বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও শামসুল ইসলাম এলাকায় ছিলেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘একটি বিস্ফোরক মামলায় বরুমছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।’
Read_more
- হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
- হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার
- চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি
- ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক
- চট্টগ্রামে থানা লুটে জড়িত ২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার
- চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ আসামির রিমান্ড
- সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার
- আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার
- পরিত্যক্ত অফিস থেকে লং রেঞ্জ রাইফেল উদ্ধার, আটক ৩
- চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ অভিনেত্রী আটক
- চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আশুলিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- চিন্ময় কৃষ্ণসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- দেশে এলো চার জাহাজভর্তি সয়াবিন তেল
- ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
- দশ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৩ বছর, অতঃপর...
- সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০
- শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে
- আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড
- বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে
- চবিতে গুপ্ত হামলা : অপরাধীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম
- আল্লু অর্জুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার
- পল্লবীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন খালেদা জিয়া
- সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার
- পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
- দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
- সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত
- হালদায় নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
- রেলওয়ে কলোনি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- ফের চট্টগ্রামে আসছে পাকিস্তানি জাহাজ, কি কি আছে কন্টেইনারে?
- চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ
- শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
- বিদেশি পিস্তল দিয়ে আন্দোলনে গুলি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
- চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫
- যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যা, হাতেনাতে ধরলো জনতা
- এক যুগ পর গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- বাবার অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে শারমীনের সঙ্গে নৃশংসতা
- ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে
- বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক
- কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর?
- নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা
- আরব আমিরাতে জানুয়ারিতে যাচ্ছে জাহাজ ‘রায়ান’
- পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা
- সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
- পুরান ঢাকায় পেশাদার চার ছিনতাইকারী গ্রেফতার
- ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
- ঢাকায় গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার
- অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন
- ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক
- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ