সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ডিপজলের নাম। একসময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার। পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব।
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তবে সাড়া পাননি। এবার বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসলেন ডিপজল।
তিনি মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছেন পোস্টার। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। কারণ—রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার। আরও সুনির্দিষ্ট করে বললে, আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও বিএনপির রাজনীতিকে অস্বীকার করে আসা এ তারকার পোস্টারে এখন বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
ক্যাপশনে ডিপজল লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহিদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস।’
পোস্টারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। কারণ, বিগত সরকারের সময় আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। ২০২১ সালেও ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত আগস্টে সরকার পতনের পর তার নামে হয়েছে একাধিক মামলা। অনেকে বলছেন, মামলা থেকে রেহাই পেতেই ভোল পালটেছেন ডিপজল।
ডিপজলের দল পালটানোর নীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৯৪ সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি।
Read_more
- জামায়াতের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা
- বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী নেতারা
- ছলচাতুরি নয়, অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: মির্জা আব্বাস
- বিএনপির শোভাযাত্রা শুরু, উদ্বোধন তারেক রহমানের
- খালেদা জিয়ার বিদেশ সফর পেছানো নিয়ে নানা গুঞ্জন!
- ৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব: গোলাম পরওয়ার
- অভিনেতা নীতিন চৌহানের মৃত্যু ঘিরে রহস্য!
- "২১ আগস্ট গ্রেনেড হামলা" শোনা সাক্ষীর ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছিলেন : হাইকোর্ট
- তারেক রহমানের বিরুদ্ধে বাকি আরও চার মামলা
- ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবিতে হেফাজতের স্মারকলিপি
- সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
- সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক
- স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভীর, পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা
- ৭ বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান
- আ.লীগ নতুন করে সংগঠিত হচ্ছে : কর্নেল অলি
- শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে : ফরহাদ মজহার
- নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব : তারেক রহমান
- অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
- হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত
- শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন : দুলু
- খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন: তারেক রহমান
- বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : তারেক রহমান
- পথে পথে বিএনপির ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল
- ভারত এখনো হাসিনার পতন মেনে নিতে পারেনি
- ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান
- বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে
- দেশে ফিরেছেন মির্জা ফখরুল
- জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন
- কারাগারে আল্লু অর্জুন: সিনেমা হলে কী ঘটেছিল সেদিন?
- ‘আ.লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুণ্ডচ্ছেদ, এটি গণতন্ত্র নয়’
- দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
- ‘ভারতে বসে হাসিনা বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীলনকশা করছে’
- আল্লু অর্জুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
- ৭ বছর পর জনসভামঞ্চে আসছেন খালেদা জিয়া
- সংস্কার নিয়ে উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি : রিজভী
- ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি
- অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
- বরিশালে বিএনপির কমিটিতে আ.লীগের নেতাকর্মীরা
- ‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’
- দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
- সোনারগাঁয়ে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ংকর : দুদু
- সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত
- কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না : আমির খসরু
- শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি-যুবদলের মারামারি
- সালমান রহমানের দাড়ি কামানো নিয়ে যা বললেন ডা. জাহিদ
- ১৭ বছর ধরে বাংলাদেশ শুধু ভারতকে দিয়েই গেছে: ডা. জাহিদ
- নির্বাচনি রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
- বিএনপির দু’পক্ষের গোলাগুলি, আহত ৩
- ২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে : জাতীয় নাগরিক কমিটি
- শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই : দুদু
- ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই
- আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই: আলাল
- গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল
- বিপদ পিছু ছাড়ছে না আল্লু অর্জুনের
- ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু
- ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
- জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির
- রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্তদের রাজনীতি ছাড়ার সময় হয়েছে: সেলিম উদ্দিন
- জনপ্রিয় ৫ পাকিস্তানি সিনেমা, যা আজও মানুষের মনে অম্লান
- সচিবালয়ে কীভাবে আগুন লাগলো— আজকেই জানতে চাই
- সচিবালয়ে আগুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি বিএনপির
- বিয়েতে না, শুধু সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা
- কেন রাজনীতিতে এসেছিলেন, জানালেন খালেদা জিয়া
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান
- ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ
- রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ
- এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’, ‘পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা
- পুষ্পার রাজত্বেও বক্স অফিস কাঁপাচ্ছে মার্কো
মন্তব্য / প্রেরক
স্বপ্নধারা হিউম্যান রাইটস ফাউন্ডেশন' আয়োজিত 'স্বপ্নধারা হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৬' এ সেরা গুণী সঙ্গীতশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেলেন এই প্রজন্মের সবচেয়ে ব্যাস্ততম ও গুণী লোকসঙ্গীত শিল্পী রাজু মন্ডল। দেশের লোকসংগীতের আরেক উজ্জ্বল নক্ষত্র বাউল শফি মন্ডলের হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। গত (২২ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকায় এই গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অ্যাওয়ার্ড প্রাপ্তি শেষে সঙ্গীতশিল্পী রাজু মন্ডল নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, "অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আরজু ভাই কে এবং ইব্রাহিম ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।"
তিনি আরও বলেন, "আমি যখন গুরুজীর কাছে গান শিখি, আজ থেকে একযুগ আগের কথা। গুরুজীর সাথে আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। তো বাবা যখন কোনো অ্যাওয়ার্ড পেতেন, তখন আমি তাকিয়ে থাকতাম আর ভাবতাম, আমি যদি এমন একটা অ্যাওয়ার্ড পেতাম। যদি এমন একটা মঞ্চে দাঁড়াতে পারতাম, গান গাইতে পারতাম। সত্যিই মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না শুকরিয়া মালিকে দরবারে।"
গুরুজী শফি মন্ডলের হাত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে রাজু মন্ডল জানালেন, "গতকালকে আমি আমার গুরুজীর হাত থেকে সম্মাননা পেয়েছি এটা আমার জীবনের অনেক বড় অর্জন এবং অনেক বড় প্রাপ্তি। এখানে সাংস্কৃতি মন্ত্রী মহোদয় ছিলেন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে এই পুরস্কারটা আমি আমার গুরুজীর হাত থেকে নিতে চাই। আয়োজকরা আমার এই ইচ্ছাটা পূরণ করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।"
উল্লেখ্য, 'স্বপ্নধারা হিউম্যান রাইটস ফাউন্ডেশন' (কিংবা স্বপ্নধারা হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি) বিভিন্ন সময়ে সমাজসেবা, মানবাধিকার রক্ষা, সংস্কৃতি এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে গুণীজন সংবর্ধনা ও মানবাধিকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও মানবাধিকার রক্ষায় কাজ করা গুণী ব্যক্তিদের 'স্বপ্নধারা হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড' সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
মন্তব্য / প্রেরক
রাজধানীর ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, হাসিবুর রিধিকার কথিত প্রেমিক।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রিধিকার মা শনিবার ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন হাসিবুর ঘটনাস্থলে রিধিকাকে দেখতে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এমনটা উল্লেখ করে ওসি বলেন, ‘আমরা তাকে সেখান থেকেই গ্রেফতার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য / প্রেরক
কক্সবাজারে মর্মান্তিক ট্র্যাজেডি ঃ প্যারাসেইলিং করতে গিয়ে প্রাণ গেল তরুণ পর্যটক শৌভিকের। নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন
-
ডিজিটাল ডেস্ক রিপোর্ট:
বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসেছিলেন কক্সবাজারে। সমুদ্রের নীল জলরাশি আর আকাশের বুক চিরে উড়ে বেড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্নই মুহূর্তের মধ্যে রূপ নেয় বিভীষিকায়। শত শত পর্যটকের চোখের সামনে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে প্রাণ হারান ৩০ বছর বয়সী তরুণ পর্যটক অক্ষর শৌভিক রায়।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহত শৌভিক খুলনা সিটি করপোরেশনের বানিয়াখামার এলাকার বাসিন্দা শেখর রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বন্ধুদের সঙ্গে সৈকতে ঘুরতে এসে দুই হাজার টাকা দিয়ে প্যারাসেইলিংয়ের টিকিট কাটেন শৌভিক। কিছুক্ষণের মধ্যেই তাকে প্যারাসুটে বেঁধে স্পিডবোটের মাধ্যমে আকাশে ওড়ানো হয়। প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ করেই ঘটে বিপর্যয়। অজ্ঞাত কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ছিটকে পড়েন। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশে নেমে আসে আতঙ্ক।
নিহতের এক বন্ধু অভিযোগ করেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি। ঘটনাস্থলে কোনো প্রশিক্ষিত লাইফগার্ড বা জরুরি উদ্ধার দল উপস্থিত ছিল না। পরে একটি স্পিডবোটের মাধ্যমে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্যারাসেইলিং পরিচালনা করা হচ্ছিল। পর্যটকদের নিরাপত্তার চেয়ে ব্যবসায়িক লাভকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং প্যারাসেইলিং পরিচালনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন আগেই সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই দরিয়ানগর সৈকতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পর্যটন নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর, উদ্ধার জলযান, লাইফগার্ড এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত না করে প্যারাসেইলিং পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম বন্ধ রাখা উচিত।
স্থানীয়দের দাবি, দরিয়ানগর সৈকতে এর আগেও একাধিক প্যারাসেইলিং দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিটি ঘটনার পর কিছুদিন আলোচনা হলেও নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ফলে একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে এবং ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ।
একটি আনন্দভ্রমণ, একটি পরিবারের অসংখ্য স্বপ্ন আর একজন তরুণের জীবন—সবকিছুই শেষ হয়ে গেল কয়েকটি অসতর্ক মুহূর্তে। শৌভিকের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি দেশের পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতারও এক নির্মম প্রতিচ্ছবি। এখন সবার প্রশ্ন—আর কত প্রাণ হারালে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে?
মন্তব্য / প্রেরক
বাংলাদেশের যন্ত্রসংগীত অঙ্গনের পরিচিত মুখ মো. রাজু। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার সন্তান তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাউল ও লোকসংগীতের ঐতিহ্যকে ধারণ করে মন্দিরা ও অষ্টপ্যাডের সুরে দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। ১৯৮৭ সালের ১৫ এপ্রিল জন্ম নেওয়া মো. রাজুর সংগীতজীবনের শুরু পারিবারিক পরিবেশ থেকেই। মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে বাউল গানের আসরে মন্দিরা বাজানোর মাধ্যমে তার সংগীতজীবনের সূচনা। পরে বেহালা গিটার শেখার পাশাপাশি দেশের বিভিন্ন মঞ্চে গিটারিস্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে আধুনিক পারকাশন যন্ত্র অষ্টপ্যাডের প্রতি আগ্রহী হয়ে এটিকেই নিজের প্রধান পরিচয়ে পরিণত করেন। ২০০৭ সালে অষ্টপ্যাড শেখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শিক্ষক মো. শহিদুল ইসলামের কাছে। পরবর্তীতে দেশজুড়ে নিয়মিত স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি খ্যাতিমান পারকাশন শিল্পী হানিফ আহমেদের কাছ থেকেও দীর্ঘ সময় প্রশিক্ষণ নেন। সংগীত পরিচালক ও পারকাশন শিল্পী হৃদয়ের জাদুকর হিসেবে পরিচিত হৃদি মানিক আহমেদের সান্নিধ্য তার সংগীতজীবনকে আরও সমৃদ্ধ করে। আন্তর্জাতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন মো. রাজু। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে একাধিক সফল মঞ্চ পরিবেশনায় অংশ নেন। সেখানে কণ্ঠশিল্পী শারমিন দীপ্যুর সঙ্গে নিয়মিত পরিবেশনা করে প্রশংসা অর্জন করেন। এছাড়া দেশের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ পারকাশন শিল্পী হিসেবে। দেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে অসংখ্য স্টেজ শোতে পারফর্ম করেছেন মো. রাজু। তাদের মধ্যে রয়েছেন খুরশেদ আলম, ফেরদৌস ওয়াহিদ, তপন চৌধুরী, সুবীর নন্দী, ন্যান্সি, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কণকচাঁপা, আসিফ আকবর, মিজান, হিরো আলম, শফি মণ্ডল, বাঁধন সরকার পূজা, দিলীপ সরকারসহ আরও অনেকে। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। এরপর থেকে বিটিভি এবং দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীতানুষ্ঠানে নিয়মিত পারকাশন শিল্পী হিসেবে অংশগ্রহণ করে আসছেন। সংগঠনেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (বিএমএফ)-এর ২০২২ ও ২০২৫ সালের কেন্দ্রীয় নির্বাচনে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি সংগীতশিল্পীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত কাজ করছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মো. রাজু বলেন, “আমি আন্তর্জাতিক মানের একজন যন্ত্রসংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। সংগীতের মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।” দীর্ঘ সাধনা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে যন্ত্রসংগীতের অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন মো. রাজু। নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের কাছে তার পথচলা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ