চোখের পলকেই কেটে যায় সময়। ২০২৪ সাল এখন বিদায়ের পথে। বছর জুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল।
ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের দেশের ফুটবলে বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেছেন।
নারী সাফ শিরোপা অক্ষুণ্ন
২০২২ সালে সাবিনারা দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই শিরোপা বজায় রেখেছেন তারা। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফে সাবিনারা আবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টজুড়ে ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল আলোচনায়। সকল কিছু ছাপিয়ে মাঠে সেরাটা দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আনা হয়। চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে বেতন বকেয়া রেখেছিল। এ নিয়ে সমালোচনা হয় অনেক। চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পান। ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, বিওএ আর্থিক পুরস্কার প্রদান করে তাদের।

সালাউদ্দিন যুগের অবসান
২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তী কাজী সালাউদ্দিন। চার মেয়াদে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর এবারের নির্বাচনেও অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে অবশ্য সেই অবস্থান থেকে সরে আসেন। এই নির্বাচনে আর অংশগ্রহণ করেননি। সাবেক ফুটবলার ও সহ-সভাপতি তাবিথ আউয়াল বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচনই করেননি। তাবিথ আউয়াল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন দিনাজপুরের এফএম মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে। তাবিথের বিজয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

সহ-সভাপতি পদে নির্বাচন করে হেরে গেছেন সাবেক দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। নির্বাচিত চার সহ-সভাপতি ফুটবলাঙ্গনে তেমন কোনো পুরনো ব্যক্তিত্ব নন। হঠাৎ করে ফুটবলাঙ্গনে আসা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও অনেক দিন পর ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়া সাব্বির আরেফ দুই সাবেক তারকা ফুটবলারকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন।
বয়সভিত্তিক পর্যায়েও শিরোপা
সিনিয়র নারী দলের পাশাপাশি বাংলাদেশ বয়স ভিত্তিক পর্যায়েও দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। বছরের শুরুটা ছিল ঢাকায় সাফ অ-২০ টুর্নামেন্টে নারীদের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে নির্ধারতি সময় ও টাইব্রেকারেও খেলা ড্র ছিল। ম্যাচ কমিশনার টাইব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন।
ভারত শিরোপা উল্লাস করলেও বাংলাদেশ আপত্তি জানায়। এতে খেলা বিপত্তি ঘটে। শেষ পর্যন্ত যুগ্ম শিরোপা নির্ধারিত হয়। পরের মাসেই বাংলাদেশ নারী দল নেপালে সাফ অ-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। আগস্টে নেপালে সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুব ফুটবলাররাও।
হামজা বাংলাদেশের
প্রায় দেড় বছর ধরে বাফুফে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল। এই বছর বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতির পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছিল ফেডারেশন।

নানা ইস্যুতে সেই আবেদন নিষ্পত্তিতে অনেক সময় নিয়েছিল। এক পর্যায়ে না হওয়ার আশঙ্কাও ছিল। পরবর্তীতে ফিফার সবুজ সংকেত পাওয়ায় হামজা চৌধুরির বাংলাদেশ দলের হয়ে খেলতে আর বাধা নেই। বাংলাদেশ ফুটবল দলে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ফুটবলার খেলা বিশেষ ঘটনা।
রাসেল-জামাল খেলেনি, দলহীন জামাল ভূঁইয়া
৫ আগস্ট পরবর্তী ঘটনায় ফুটবলাঙ্গনে ধাক্কা লেগেছে অনেক। শেখ রাসেল ও শেখ জামাল এবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করেনি। ফুটবলারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ও চুক্তি হলেও পরবর্তীতে দুই ক্লাবই না খেলার সিদ্ধান্ত নেয়। এতে ফুটবলাররা চরম সংকটে পড়ে। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী এবার লিগ খেলছে বিদেশি ফুটবলার ছাড়াই। আবাহনী ক্লাবে খেলার কথা ছিল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার। ৫ আগস্টের পর ক্লাব চুক্তির অঙ্ক কমানোর প্রস্তাব দেয়। এতে তিনি রাজি হননি। শেষ মুহূর্তে এমনটা হওয়ায় তিনি অন্য কোনো দলেও যেতে পারেননি। ফলে প্রথম লেগে তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। ৫ আগস্ট ঘটনায় ঘরোয়া ফুটবলের পরিধিওি এবার কমেছে। স্বাধীনতা কাপ ও সুপার কাপ ক্যালেন্ডার থেকে বাদ পড়েছে। ফেডারেশন কাপ ও লিগই এবার অনুষ্ঠিত হবে শুরু।
আবারও ফিফার শাস্তি
২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল দুই বছরের জন্য। ২০২৩ সালের পরের বছরও ফিফার শাস্তি অব্যাহত ছিল। এই বছর মে মাসের দিকে ফিফা বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে দায়িত্বে অবহেলার জন্য আর্থিক জরিমানা করে। পাশাপাশি বাফুফের কয়েকজন স্টাফকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয়। সোহাগের শাস্তির মেয়াদ আরো এক বছর বাড়ায়।
মুদ্রার এপিঠ-ওপিঠ বসুন্ধরা কিংসের
২০২৪ সালে বসুন্ধরা কিংস ট্রেবল জিতেছিল। ২০১৩ সালে শেখ রাসেল এক মৌসুমে চারটি ট্রফি জিতেছিল। ১১ বছর বসুন্ধরা কিংস সেই কৃত্তিত্ব অর্জন করেছিল এই বছর। সেই বছরই কয়েক মাস পর বসুন্ধরা কিংস তিক্ত অভিজ্ঞতার স্বীকার হয়েছে। চলমান নতুন মৌসুমে বসুন্ধরা লিগের চার ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে। প্রিমিয়ার লিগে আর্বিভূত হওয়ার পর কিংস এক লিগে দু’টি ম্যাচ হারেনি। ছয় বছর কোচ থাকা স্পেনিশ অস্কার ব্রুজনকে বদলে রোমানিয়ান ভ্যালেরি তিতাকে আনে কিংস। কোচ বদলালেও এএফসির আসরে কোনো প্রভাব পড়েনি। বরং এবার কোনো পয়েন্ট ছাড়াই দেশে ফিরতে হয়েছে।
চ্যালেঞ্জ কাপ নতুন আসর
ইউরোপ ও ফুটবলে উন্নত বিশে^ সমাপ্ত মৌসুমে লিগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়। বাফুফে এবার চ্যালেঞ্জ কাপ২.০ নামে বাংলাদেশেও সেই সংস্করণ করেছে। কিংস গত লিগের সব ট্রফি জেতায় মোহামেডান রানার্স আপ হিসেবে এই ম্যাচ খেলেছে। কিংস লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি কিংস অ্যারেনায় হয়েছে। কিংস অ্যারেনায় স্মোক ফ্লেয়ার নিয়ে অনেক জল ঘোষণা হয়েছে।

জাতীয় দল সাফল্যহীন
বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এই বছর আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে বাংলাদেশ ছয়টি হেরেছে আর দু’টি ম্যাচ জিতেছে। দু’টি জয়ই প্রীতি ম্যাচে। একটি ভূটানে আরেকটি ঢাকায় মালদ্বীপে। বিশ^কাপ বাছাইয়ে এই বছর চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। চার ম্যাচে জয় তো দূরের কথা একটি গোলও করতে পারেনি।
প্রথম অধিনায়ক পিন্টুর চিরবিদায়
স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু ১৮ নভেম্বর ইন্তেকাল করেন। বাংলাদেশের প্রথম অধিনায়কের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে আসে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যগণ মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ায় পিন্টু গার্ড অব অনার পেয়েছেন। মোহামেডান ক্লাব, বাফুফে, ক্রীড়া মন্ত্রণালয় তাকে গভীর শ্রদ্ধা জানায়।
Read_more
মন্তব্য / প্রেরক
সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
সিরাজগঞ্জ ফারুক আহমেদঃ
নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।
মন্তব্য / প্রেরক
ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
মন্তব্য / প্রেরক
বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু
-
মো. নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর):
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ ৭ জেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) খেলোয়াড়দের নিয়ে বিরামপুরে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল)) অধ্যুসিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি মাঠে ১৬ দলের এ আস্ত:জেলা ফুঠবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি ডক্টর বিশপ সেবাস্টিয়ান টুডু। এসময় তার সাথে ছিলেন, আয়োজক ফ্রেন্ডশীপ যুব সংগঠণের সভাপতি সামশন হেম্ব্রম, কাউনিয়ার সাব-রেজিষ্ট্রার বার্নার্ড মার্ডী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, খাঁনপুর ইউনিয়ন পারগানা সামুয়েল মার্ডী, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম, শীতলী রাণী পাহান এবং আদিবাসীদের শীর্ষ নেতৃবৃন্দ।
দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, নওগাঁ ও স্বাগতিক দিনাজপুর জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে। এতে রাজশাহী এসবি দলকে টাইব্রেকারে পরাজিত করে নবাগঞ্জের ডন বস্কো একাডেমি জয়লাভ করেছে।
মন্তব্য / প্রেরক
দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের মাতা স্মরণে “মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মো.বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলামের উপস্থিতিতে অত্র কলেজের মাঠে বর্ণাঢ্য পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এগোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান আনিছসহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে রোজা ফুটবল একাডেমিকে ০২-০৩ গোলে হারিয়ে ধরঞ্জী খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয় অর্জন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ