বিরামপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিরামপুর উপজেলা পরিষদের ‘ময়ূরাক্ষী মুক্তমঞ্চে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিরামপুরসহ পার্শ্ববর্তী মোট চারটি উপজেলার সংস্থাভুক্ত সদস্য পরিবারের ২৪১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৩৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। একই সাথে ২০২৫ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৪ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
হীড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সহকারী অধ্যাপক আরিফুর রহমান ও ফারুক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ-এর উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) অদ্বৈত বিশ্বাস ও আঞ্চলিক ব্যবস্থাপক বিমল কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা হীড বাংলাদেশের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আগামী দিনে দেশের সম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান।
মন্তব্য / প্রেরক
বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরল এলাকাবাসীর আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসিবুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর- অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাষ্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো: রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলভি হুসাইন ভুইয়া, ফিল্ড আইসিটি কর্ডিনেটর (নর্দান বাংলাদেশ রিজিওন) দিলিপ রায়, এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, বিরল এপি প্রোগ্রাম অফিসার সাকলায়েন প্রমূখ। অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবর্গ-শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ফোরাম এর কারিমা আক্তার ও মিঠুন রায়।
দীর্ঘ ১৫ বছর ধরে বিরল উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমের সফল পরিসমাপ্তি ঘোষণা করে।
অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।
বক্তারা বলেন ওয়ার্ল্ড ভিশন শুধু উন্নয়ন সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে। তাদের কর্মসূচি এই অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর করেছে আমরা বাংলাদেশ ওয়াল্ড ভিশনের সফলতা কামনা করি। অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মন্তব্য / প্রেরক
হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাকের উদ্যোগে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৭ জুন ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিনাজপুর শাখার গাক চিকিৎসক দল ও হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের তত্ত্বাবধানে ৩০ জন স্বেচ্ছাসেবীর সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়,
চক্ষু সেবায় মোট ৩১৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে জন ৩০ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।
মন্তব্য / প্রেরক
দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত, ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালনের সিদ্ধান্ত
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমিতির চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর সমস্যাবলি চিহ্নিত করে তা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও মতামত প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় বক্তারা উল্লেখ করেন,আদিবাসী সমাজের উন্নয়ন ও অধিকার আদায়ে সকল পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তরুণ প্রজন্মকে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার ওপরও জোর দেওয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩০ জুন ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ইতিহাসভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব করা হয়। সভাপতির বক্তব্যে চিন্তরঞ্জন পাহান বলেন,“সাঁওতাল বিদ্রোহ আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক এই দিবস। আগামী ৩০ জুন দিবসটি সফলভাবে পালনের জন্য সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি দিনাজপুর জেলার সকল উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের আগামী ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। সভা শেষে সংগঠনের অগ্রগতি,ভবিষ্যৎ পরিকল্পনা এবং আদিবাসী সমাজের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, ইন্টারিম এপি ম্যানেজার এন্টিনা দাস। সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ