বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা, বিনিয়োগ ও কর্মসংস্থানে নজর
-
অনলাইন ডেস্ক : সম্পাদনায় : মোঃ রফিকুল ইসলাম সরকার, সম্পাদক, ঢাকামোড়২৪
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে সামনে রেখে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, কৃষি ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বক্তব্য অনুযায়ী, সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতার নথি স্বাক্ষরিত হয়েছে এবং দুটি ইয়েন ঋণ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা
জাপানের সঙ্গে আলোচনায় আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৫ কোটি মার্কিন ডলার বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার কথা উঠে এসেছে। সংশ্লিষ্ট দুই দেশের নেতারা এই বিনিয়োগ সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে এটি সম্ভাব্য বিনিয়োগের পরিকল্পনা—ইতোমধ্যে সম্পূর্ণ বিনিয়োগ হয়ে গেছে, এমন নয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে কয়েকটি খাত:
-
শিল্প ও উৎপাদন: গাড়ি তৈরি, পোশাকশিল্প এবং আধুনিক উৎপাদনব্যবস্থা।
-
জ্বালানি ও অবকাঠামো: বিদ্যুৎ, পরিবহন, রেল ও বন্দর উন্নয়ন।
-
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ: আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি।
-
প্রযুক্তি ও দক্ষতা: তথ্যপ্রযুক্তি, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা।
-
কর্মসংস্থান: দেশীয় ও জাপানি প্রতিষ্ঠানে নতুন চাকরির সুযোগ সৃষ্টি।
ঋণ ও সহযোগিতার ছয়টি গুরুত্বপূর্ণ দিক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের দুটি ইয়েন ঋণ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রায় ১০০.৮ মিলিয়ন ডলার এবং উপজেলা শাসন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৯৪.৭ মিলিয়ন ডলার রয়েছে। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে টহলজাহাজ সরবরাহের জন্য অনুদানসহ বিভিন্ন সহযোগিতার নথি স্বাক্ষরিত হয়েছে।
সাধারণ মানুষের জন্য কী অর্থ বহন করে?
বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বাড়লে শিল্পায়ন, রপ্তানি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে বিনিয়োগের ঘোষণা থেকে বাস্তব সুফল পেতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি—বিদ্যুৎ ও জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, প্রশাসনিক জটিলতা হ্রাস, স্বচ্ছতা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার। এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি কতটা হয়, তার ওপরই নির্ভর করবে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন।
উপসংহার
বাংলাদেশ ও জাপানের সাম্প্রতিক অর্থনৈতিক উদ্যোগ দেশের উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রয়োজন ঘোষিত উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন, জাতীয় স্বার্থ রক্ষা এবং বিনিয়োগের সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে এই অংশীদারত্ব বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ