জ্বালানি ও ডেঙ্গু সংকট, পরিবহনে ভাড়ার চাপ এবং কূটনৈতিক তৎপরতা
-
অনলাইন ডেস্ক:ঢাকামোড়২৪/DM24NEWS
দেশের জাতীয় পর্যায়ে আজ আলোচনায় রয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, গণপরিবহনের ভাড়া সমন্বয়, ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে গত ২১ সেপ্টেম্বর ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ মূল্যবৃদ্ধি পরিবহন ও উৎপাদন ব্যয়ে নতুন চাপ তৈরি করতে পারে।
এরই মধ্যে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সরকারি গেজেট প্রকাশ হয়েছে। লঞ্চ ও পণ্যবাহী পরিবহন খাতেও ভাড়া ও চার্জ বৃদ্ধির খবর পাওয়া গেছে।
ডেঙ্গু পরিস্থিতি
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। ২৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যুর পাশাপাশি ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। খুলনাসহ বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের তৎপরতা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ বিতর্কের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও আজারবাইজান কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না—এমন তথ্য আজকের সংবাদ আপডেটে উঠে এসেছে। বিষয়টি নিয়ে নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ভোক্তা অধিকার ও বাজার পরিস্থিতি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০ মাসে পণ্য বা সেবা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করায় ৯ হাজার ৫০০-এর বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সময়ে জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে বাজারে পরিবহন ও উৎপাদন ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
সার্বিক চিত্র
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে পরিবহন খাতে দৃশ্যমান হওয়ার পাশাপাশি কৃষি ও উৎপাদন খরচেও চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে সামনে এসেছে। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদকে কেন্দ্র করে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও জাতীয় আলোচনায় রয়েছে।
ঢাকামোড়২৪.কম | জাতীয় ডেস্ক
তথ্যসূত্র: বাসস, রয়টার্স, দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদন।
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ