Image
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইনজুরি সময়ে হার এড়াল কিংস

ইনজুরি সময়ে হার এড়াল কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার বেশ কঠিন অবস্থানে রয়েছে। চলতি মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি, হারও সমান দুটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ (শুক্রবার) শেষ মুহূর্তে হার এড়িয়েছে বসুন্ধরা কিংস।


টানা পাঁচ জয়ে মোহামেডান ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। বসুন্ধরা কিংস সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। সমানসংখ্যক ম্যাচে ব্রাদার্সেরও পয়েন্ট ৮।

৩৮ মিনিটে সেনেগালিজ ফুটবলার সিনের দারুণ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। কৌশিকের ক্রস বক্সে তিনি প্রথমে বুক দিয়ে রিসিভ করেন। পরে বেশ দক্ষতার সঙ্গে ডান পায়ের বুলেট গতির শটে পরাস্ত করেন কিংসের গোলরক্ষককে। ব্রাদার্স লিড নিয়ে বিরতিতে যায়।

 No description available.ম্যাচসেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা

ম্যাচের পরের অর্ধে খেলা হয় কিংস বনাম ব্রাদার্সের গোলরক্ষক। সিনিয়র ফুটবলার আশরাফুল ইসলাম রানা অসাধারণ কয়েকটি সেভ করেছেন। ম্যাচের এক পর্যায়ে আহতও হন তিনি। এরপরও অবশ্য মাঠ ছাড়েননি। বসুন্ধরা কিংস একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি লম্বা সময়।

 


নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে চতুর্থ রেফারি ৮ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েলের ক্রস থেকে মজিবর রহমান জনি হেডে ম্যাচে সমতা আনেন। ব্রাদার্সের ডিফেন্ডার ও গোলরক্ষক শেষদিকে লড়াই করেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ৪২ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন শাকিল আলী। ঐতিহ্যবাহী দলের এটাই পেশাদার ফুটবল লিগের প্রথম জয়।

মন্তব্য / প্রেরক

সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি

নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।


টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

 

 

মন্তব্য / প্রেরক

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের  সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন  বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন। 

সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

মন্তব্য / প্রেরক

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু
ফটো: প্রতিনিধি

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ ৭ জেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) খেলোয়াড়দের নিয়ে বিরামপুরে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল)) অধ্যুসিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি মাঠে ১৬ দলের এ আস্ত:জেলা ফুঠবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি ডক্টর বিশপ সেবাস্টিয়ান টুডু। এসময় তার সাথে ছিলেন, আয়োজক ফ্রেন্ডশীপ যুব সংগঠণের সভাপতি সামশন হেম্ব্রম, কাউনিয়ার সাব-রেজিষ্ট্রার বার্নার্ড মার্ডী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, খাঁনপুর ইউনিয়ন পারগানা সামুয়েল মার্ডী, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম, শীতলী রাণী পাহান এবং আদিবাসীদের শীর্ষ নেতৃবৃন্দ।


দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, নওগাঁ ও স্বাগতিক দিনাজপুর জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে। এতে রাজশাহী এসবি দলকে টাইব্রেকারে পরাজিত করে নবাগঞ্জের ডন বস্কো একাডেমি জয়লাভ করেছে।

মন্তব্য / প্রেরক

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
ফটোঃ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের মাতা স্মরণে “মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মো.বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলামের উপস্থিতিতে অত্র কলেজের মাঠে বর্ণাঢ্য পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এগোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান আনিছসহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে রোজা ফুটবল একাডেমিকে ০২-০৩ গোলে হারিয়ে ধরঞ্জী খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয় অর্জন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য / প্রেরক

সাথে সংযুক্ত থাকুন

নিউজলেটার

নিউজলেটার বিবরণ

আর্কাইভ

please_select_a_date