ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শারমীন বেগম (৪৭) ফারহান রনি নামে এক যুবকের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি ফারহানের পরিবারের সঙ্গে পারিবারিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। মাঝে মাঝে তাদের বাড়ির কাজ করতেন। তাকে বাবার অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়।
শারমীন বেগম ছিলেন দরিদ্র পরিবারের এক সংগ্রামী নারী। তার স্বামী নুরুল ইসলাম দিনমজুর হিসেবে কাজ করেন। শারমীন ফারহানের ফুফুর জায়গায় বাস করতেন এবং ফারহানকে ছোটবেলা থেকেই কোলে-পিঠে করে মানুষ করেছেন।
ফারহানের দাবি, শারমীন তাকে তাবিজ করেছেন এবং তার সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছেন। শারমীন তার মেয়েকে ফারহানের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। এসব কারণে ক্ষুব্ধ হয়ে ফারহান এই হত্যাকাণ্ড ঘটান।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফারহান স্বীকার করেন যে, বাবার অসুস্থতার কথা বলে তিনি শারমীনকে ডেকে নেন। এরপর ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। তারপর পাশের জমিতে শারমীনের মাথা পুঁতে রাখেন এবং শরীরের বাকি অংশ একটি কম্বলে পেঁচিয়ে আগুন লাগিয়ে দেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার দিন সকালে স্থানীয়রা ফারহানকে আগুনের পাশে ঘুরতে দেখে সন্দেহ করেন। তার সঙ্গে কথা কাটাকাটি হলে তিনি হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন এবং তাদের ওপর চড়াও হন। এরপর স্থানীয়রা ফারহানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে মামলায় নির্দিষ্ট কোনো হত্যার কারণ উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ফারহান অসংলগ্ন কথা বলছেন এবং ঘটনার বিষয়ে আরও তথ্য বের করার চেষ্টা চলছে।
নিহতের পরিবার এবং স্থানীয়রা জানিয়েছেন, ফারহান শারমীনের এক মেয়েকে বিয়ে করতে চাইতেন। কিন্তু ফারহানের মাদকাসক্ত জীবনের কারণে পরিবার এই বিয়েতে সম্মত হয়নি। অন্যদিকে চুরি করা হাঁস রান্না করে না দেওয়ার বিষয়েও ফারহান ক্ষুব্ধ ছিলেন। এই দুই কারণ মিলে তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া দেহাবশেষ এবং বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে। এলাকাবাসী এ ঘটনায় শোকাহত। দ্রুত তদন্তের মাধ্যমে ফারহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
Read_more
- হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
- হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার
- সালমানের পর শাহরুখকে প্রাণনাশের হুমকি
- আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা
- ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক
- মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় সার্চ দিয়ে স্ত্রীকে হত্যা
- পরিত্যক্ত অফিস থেকে লং রেঞ্জ রাইফেল উদ্ধার, আটক ৩
- আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০
- ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আশুলিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার
- ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
- সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০
- স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা যাকে দায়ী করলেন কঙ্গনা
- জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন
- আল্লু অর্জুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার
- পল্লবীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার "হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়"
- সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার
- পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
- বিডিআর হত্যাকাণ্ড: ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত : মামলা নিতে অনীহার অভিযোগ
- শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
- যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যা, হাতেনাতে ধরলো জনতা
- জাহাজে হত্যাকাণ্ডের শিকার মামা-ভাগ্নের বাড়ি ফরিদপুরে
- ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্যফাঁসের ভয়ে আরও ৬ খুন
- জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন
- প্রেমিকের আত্মহত্যার খবরে প্রাণ দিলেন প্রেমিকা
- মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রয়োজনে বিদেশে গিয়ে পলাতকদের জিজ্ঞাসাবাদ করবে কমিশন
- গামছা দিয়ে মুখ বাঁধা মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
- পরিচয় গোপন করে আকাশ কেন ইরফান, বেরিয়ে এলো আরও অজানা তথ্য
- সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
- পুরান ঢাকায় পেশাদার চার ছিনতাইকারী গ্রেফতার
- ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
- ঢাকায় গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার
- ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক
- আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল গ্রেফতার
- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
৫০৩ উপজেলায় ন্যায় নবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি’ সিজন-২ উদ্বোধনী অনুষ্ঠান
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“ ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ফরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে শুভ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস’- সেজন ২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ক্রিয়া সংগঠক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সংশ্লিষ্টরা জানান আগের আসরের তুলনায় এবার শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
বিরামপুরে এক বছরেও রাস্তার কাজ শুরু না হওয়াই, মানব বন্ধন ও মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের প্রথম শ্রেণির বিরামপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের বরাদ্দের ১ বছরেও কাজ শুরু না করার প্রতিবাদে এবং রাস্তার কাজ শুরুর দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়, শহরের নবাবগঞ্জ রোড (শালবাগান) থেকে চরকাই তিনমাথা পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগি হওয়ায় পৌর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরসিসি রাস্তা, ড্রেন, সড়ক বাতি ও ফুটপাত তৈরি কাজের টেন্ডার দেওয়া হয়। টেন্ডারে রাজশাহীর দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান সে কাজের দরপত্র পায়। ঐ কাজ ১৩ নভেম্বর ২০২৫ সালে শুরু হয়ে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারীর মধ্যে শেষ করার কথা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার সম্মুখে এসেও সেই প্রকল্পের কাজ শুরুই করা হয়নি। এতে ঐ রাস্তা দিয়ে শহরে চলাচলকারী ছাত্র-ছাত্রী, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় এক বছরেও বরাদ্দকৃত প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এলাকার ৩ শথাধিক মানুষ বৃহস্পতিবার মিছিলসহ উপজেলা চত্বরে গিয়ে কাজ শুরুর দাবিতে মানববন্ধন শেষে স্থানীয় এমপি, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও সাংবাদিক রিপন মানিক চৌধুরী সহ এলাকাবাসীর গণ স্বাক্ষরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে নেতৃত্ব দেন, সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল হক জুয়েল, ব্যবসায়ী আব্দুল কাদের, জাহিদুল ইসলাম খোকন, মশকুরুল হক, আনোয়ার সরকার, রিয়াজুল ইসলাম, মেহেদী হাসান, শিহাবুর রহমান প্রমূখ।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
বিরামপুরকে জেলা বাস্তাবায়ন ও নাগরিক দূর্ভোগ নিরসনে স্মারকলিপি প্রদান
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুরকে জেলা বাস্তাবায়ন ও প্রথম শ্রেণির বিরামপুর পৌর নাগরিকদের দূর্ভোগ নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরানোর দাবিতে সোমবার ২ নভেম্বর দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের সদস্য সচিব ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক ভিপি গোলাম মোর্শেদ সৈকত, সাংবাদিক নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন সরকার, মোবারক আলী, ফরিদ হোসেন, মানিক চৌধুরী, মাজহারুল ইসলাম তানিম।
স্মারকলিপিতে জানানো হয়, বিরামপুর শহরের উভয় পাশে এবং ঢাকামোড়ে অটোরিক্সা, মিশুক, টেম্পু, ভ্যান ও বাসের অবৈধ স্ট্যান্ড অপসারণ, যানজট নিরসন, অটোরিক্সার ভাড়া নির্ধারণ, শব্দ দুষন নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করণ, ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, এবং সপ্তাহে দু’দিন পৌর কার্যালয়ে প্রশাসকের কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।
দাবির প্রেক্ষিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুন বলেন, অচিরেই ঢাকামোড় ও হাসপাতাল মোড় সড়কের শৃঙ্খলা ফেরানোর ব্যবস্থা করা হবে।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
নীলফামারীর ইজতেমায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায় দারোয়ানি টেক্সটাইল মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত
-
প্রতিবেদন: ঢাকামোড়২৪.কম (DM24NEWS)
উত্তরের জেলা নীলফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (৩০ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজ আদায় করতে সমবেত হন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
জেলার সৈয়দপুর-নীলফামারী মহাসড়কসংলগ্ন দারোয়ানি টেক্সটাইল মাঠে আয়োজিত এ ইজতেমায় নীলফামারী ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি মূল মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক পর্যায়ের মুসল্লিদের অংশগ্রহণ
এবারের ইজতেমায় বিদেশি মুসল্লিদেরও অংশগ্রহণ রয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।
ইজতেমায় দ্বীনের দাওয়াত, মানবকল্যাণ, ধর্মীয় জীবনযাপন এবং আখিরাতের প্রস্তুতি বিষয়ে বয়ান পেশ করা হচ্ছে।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মুসল্লিদের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার আখেরি মোনাজাত
আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মন্তব্য / প্রেরক
সর্বশেষ
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ